সত্য কাকে বলে ? মিথ্যা কাকে বলে ? - What is True ? What is Lie ? - #অজিত মাহাত

What is True ? What is Lie ? - Spiritual Ajit
আমাকে যদি কেও জিজ্ঞেস করে তুমি কে ? আমি যদি বলি , আমি অজিত মাহাত । তাহলে কি আমি , সত্যিই অজিত মাহাত । না অজিত মাহাত নামক বিষয়টি আমার নাম । নামটি হল আমার আমিত্বের উপর আরোপিত একটি মিথ্যাজ্ঞান বা ভ্রান্তি জ্ঞান । ( কিভাবে এটি ভ্রান্তি জ্ঞান , সেটি ভালোভাবে জানতে হলে আমার লেখা  ' আমি কে ? ' নামক প্রবন্ধটি অবশ্যই পড়বেন । ) বস্তুর আদি উৎসে পৌঁছানোর জ্ঞানই হল সত্যজ্ঞান বা দর্শন । যেমন ধরুন আপনাকে যদি একটা বিস্কুট হাতে ধরিয়ে বলা হয় , এটি কি ? আপনি পূর্ব - অভিজ্ঞতা অনুসারে বলবেন এটি একটি বিস্কুট । এটি কি জিনিস ? এটি একটি খাবার জিনিস । আপনি কি দৃঢ় বিশ্বাসী  এটি সত্যিই খাবার জিনিস ! বাহিরের দৃষ্টিভঙ্গিতে দেখলে হয়ত এটা বিস্কুটই হবে ; কিন্তু পরমার্থিক দৃষ্টিভঙ্গিতে দেখলে এটিই ঈশ্বর । কি ভাবছেন ? অবাক লাগছে !
What is True ? What is Lie ? - Spiritual Ajit
ঐ বিস্কুট টাকে যদি আমি ভেঙ্গে গুঁড়িয়ে দিই । আর সেই গুঁড়ো বিস্কুটের দানা মাটিতে মিশিয়ে জুতো দিয়ে মাড়িয়ে দিই ; তাহলেও কি আপনি বলবেন ঐ মাটিতে মিশে যাওয়া বিস্কুটের গুঁড়ো টি সত্যিই একটি খাবার জিনিস  ? আপনার উত্তর তো তৈরীই আছে । তাই তো ! আপনি বলবেন , আগে সেটি খাবার যোগ্য ছিল ; কিন্তু এখন সেটি খাবার অযোগ্য । অর্থাৎ বস্তুটির পরিবর্তন ঘটে গিয়েছে । আপনাকে  এখন যদি কেও জিজ্ঞেস করে আপনার নাম কি ? আপনি যদি বলেন আমি পন্ডাধর মাহাত । আবার কিছুক্ষণ পরে অপর কোনো ব্যাক্তি আপনাকে যদি নাম জিজ্ঞেস করে ; আর আপনি যদি বলেন আমি অভয় মাহাত । তাহলে স্বভাবতই বুঝবে সবাই , আপনি মিথ্যে বলছেন ।

যেটার সবসময় পরিবর্তন ঘটতে থাকে বা , যা পরিবর্তনশীল ; তাই মিথ্যা ।।

যার কখনই পরিবর্তন হয় না , তাহাই সত্য ।।

ব্রহ্মই সত্য , জগৎ মিথ্যা ।। - #শঙ্করাচার্য্য
www.spiritualajit.blogspot.com
সত্য এবং মিথ্যার সংজ্ঞা পাওয়ার পরও আপনাদের মাথায় একটি প্রশ্ন ঘুরঘুর করতে পারে । ঐ বিস্কুট টি কি করে ঈশ্বর হল । পারমার্থিকভাবে চিন্তা করে দেখলে এর উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন । একটু চিন্তা করুন , আমি না হয় এর উত্তর অন্য কোন প্রবন্ধে দিব ।।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত

জয় শ্রী রাম - Jai Shree Ram - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত